
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ নার্সিং সাইন্স ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত।
ফার্স্ট এইড এন্ড টেকনোলজী ইনস্টিটিউট
লক্ষ্য
মানসম্মত স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক স্বাস্থ্যসেবা কর্মী তৈরি করা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে ভূমিকা রাখা।
উদ্দেশ্য
১. আধুনিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ স্বাস্থ্যসেবা কর্মী তৈরি করা।
২. ফার্স্ট এইড, প্যারামেডিকেল, নার্সিং ও মেডিকেল টেকনোলজি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা।
৩. শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও ক্লিনিক্যাল দক্ষতা অর্জনে সহায়তা করা।
৪. জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা ও রোগীর মৌলিক পরিচর্যার দক্ষতা বৃদ্ধি করা।
৫. শিক্ষার্থীদের নৈতিকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।
৬. দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
৭. স্বল্প খরচে মানসম্মত প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া।
৮. আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্যসেবা শিক্ষার মান উন্নয়ন করা।
৯. স্বাস্থ্যসচেতনতা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
১০. ভবিষ্যতে একটি দক্ষ ও সেবামুখী স্বাস্থ্যকর্মী তৈরির শক্তিশালী প্রশিক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলা।
যে সকল শিক্ষার্থী এই মহান পেশায় আত্মনিয়োগ করবে বলে মনস্থির করেছে এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আগ্রহভরে সম্মত হয়েছেন তাদের সাফল্য ও সুন্দর জীবন কামনা করি।